শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুতে স্বাদ, রহমানিয়া বেকারি ও আলম ট্রেডার্সকে ৩৭ হাজার টাকা জরিমানা

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজারের রামুতে স্বাদ শো-রুম রাহমানিয়া বেকারি ও আলম ট্রেডার্সকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে  চৌমুহনী বাজার ও ফকিরা বাজার এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে স্বাদ শো-রুমকে  ৭ হাজার টাকা রহমানিয়া বেকারিকে ২০ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে আলম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জনাব মমতাজ উদ্দিন।
বাজার অভিযানকালে  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে প্রচারণা করা হয়। অভিযানকালে  ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা রাখা এবং অনুমোদন বিহীন পণ্য বিক্রয় না করার পরামর্শ দেওয়া হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন  আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION