সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারের যুবাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়তে ইউসেপ অগ্রনি ভুমিকা পালন করবে

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের যুবাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়তে ইউসেপ অগ্রনি ভুমিকা পালন করবে মন্তব্য করেছেন কক্সবাজার সদর ও রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

আজ ৭ সেপ্টেম্বর বিকাল ৩ টায় লিংক রোড, মুহুরী পাড়াস্থ টি. এম. টাওয়ারে ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ইউসেপ কক্সবাজার টিভিইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল আরও বলেছেন, “ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে দেশের সুবিধা বঞ্চিত শিশু, কিশোর ও যুবাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়তে অনন্য ভূমিকা রেখে আসছে। ইউসেপ কক্সবাজারে টিভিইটি ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে কক্সবাজারে ইউসেপের কার্যক্রমের শুভ সূচনা হল। আশা করছি কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় ইউসেপের কার্যক্রম ছড়িয়ে পড়বে এবং কক্সবাজারের যুবাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়তে ইউসেপ অগ্রনি ভূমিকা পালন করবে। ইউসেপ কক্সবাজার টিভিইটি ইনস্টিটিউট স্থাপনের জন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে ইউসেপ বাংলাদেশকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”

ইউসেপ বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান ড. ওবাইদুর রবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, সাবেক সচিব জাফরুল্লাহ খান। স্বাগত বক্তব্য পেশ করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করিম, ধণ্যবাদ জ্ঞাপন করেন ইউসেপ বাংলাদেশের পরিচালক দিদারুল এনাম চৌধুরী। ইউসেপ কক্সবাজার টিভিইটি ইনস্টিটিউটের প্রকল্প সমন্বকারী আকরাম হোসেন সবুজের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া প্রমুখ

বিশিষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ বলেন, “সরকার কারিগরী প্রশিক্ষণের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এসডিজির লক্ষ্য বাস্তবায়নে সরকার কারিগরী প্রশিক্ষণের মানোন্নয়নে বহুমুখী কর্মসূচী গ্রহন করেছে। এনজিও দের মধ্যে কারিগরী প্রশিক্ষণে ইউসের যথেষ্ঠ সুনাম রয়েছে। কক্সবাজার জেলায় ইউসেপের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION