সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

এম.এ আজিজ রাসেল:

ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য সতর্ক রয়েছে বিজিবি।’

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে হোটেল সীগালের বলরুমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ দ্যা রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট শীর্ষক অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এখনো বিভিন্ন প্রকল্পের অনেক কাজ বাকি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন।’

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন)।

এতে আরও বক্তব্য রাখেন, ইপসা’র, ফিন্যান্স ডিরেক্টর পলাশ চৌধুরী, গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও একতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।

পরে ৩ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা কক্সবাজারের ৮টি উপজেলায় ৩৪৫ টি সেমি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হতদরিদ্র পরিবারের মাঝে। ঘরের চাবি পেয়ে পরিবারগুলোর মাঝে আনন্দ বিরাজ করে।

অনুষ্ঠানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর সহযোগী এনজিও প্রতিষ্ঠান ইসপা, একতা মহিলা উন্নয়ন সংস্থা, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা’র চেয়ারম্যন, প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক ও প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীগণ ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION