শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জ্ঞানের উর্বর জগৎ

প্রেস বিজ্ঞপ্তি:
দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জেলার একজন আলোকিত মানুষ। যিনি জেলার সংবাদ পত্র, সাংবাদিকতার বীজ রোপন করে তৈরী করেছেন একটি অধ্যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া আঙ্গনে রয়েছে এই ব্যক্তির সমান বিচরণ। জ্ঞানের উর্বর একটি জগতের মানুষ নুরুল ইসলাম জেলাবাসির কাছে স্মরণীয় হতে থাকবে।

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর
দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এমন কথা বলেন।

বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, এসএম আমিনুল হল চৌধুরী, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রয়াত মোহাম্মদ
নুরুল ইসলামের সন্তান মো. মুজিবুল ইসলাম মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। মিলাদ ও পরে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাঁও মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

এতে প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সদস্য জিএম আশেক উল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION