বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শর্তমতে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই খালেদা জিয়ার:আইনমন্ত্রী

বেগম খালেদা জিয়া, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই (তাকে) চিকিৎসা নিতে হবে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না। আগের মামলায় তাদের যেসব নেতাকর্মী পালিয়ে ছিলেন তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION