সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিদেক:
তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কক্সবাজারের টেকনাফের হাজামপাড়ায় উদ্বোধন করা হয়েছে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র।
সরকারের সহযোগিতায় আইএফআরসি ও আইডিবি- এর অর্থায়নে ১০ শয্যার এই হাসপাতালটি বাস্তবায়ন করেছে বিডিআরসিএস।
এ উপলক্ষে সোমবার কেন্দ্র প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিআরসিএস এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো নূর উর রহমান।
তিনি বলেন, ,প্রত্যন্ত এলাকায় অবস্থিত এ কেন্দ্রটিতে মায়েরা প্রসবজনিত সেবা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পাবেন। তিনি বলেন, এবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সেবা দেয়া হবে। এরপরে কেন্দ্রটি পরিচালনার স্বার্থে নুন্যতম সেবাচার্জ নির্ধারণ করে দেয়া হবে। টেকনাফে সাধারণ মানুষের জন্য একটি কল্যাণকর কাজ করতে পেরে আমরা আনন্দিত।
বিডিআরসিএস কক্সবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আয়াছুর রহমানের সভাপতিত্বে এতে সিভিল সার্জন ডা মাহবু্বুর রহমান, আইএফআরসি হেড অব ডেলিগেশন সঞ্জিব কুমার কাফলী,কক্সবাজার অফিস প্রধান ঋষিকেশ হরিচন্দন, বিডিআরসিএস এর স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা নাহিদ আহমেদ চৌধুরী এবং ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো মিজানুর রহমান, বিডিআরসিএস কক্সবাজারের সদস্য এটিএম জিয়াউদ্দীন জিয়া, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো এরফানুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিটু চন্দ্র শীল, সদর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউদ্দীন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিডিআরসিএস কক্সবাজারের, জেলা সেক্রেটারি খোরশেদ আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিডিআরসিএস এর পপুলেশন মুভমেন্ট অপারেশন পরিচালক ও হেড অব অপারেশন এম এ হালিম।
বিডিআরসিএস এর প্রায় ২ একর নিজস্ব জমিতে ২ কোটি টাকা ব্যায়ে স্থাপন করা হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রটি।যেখানে প্রসূতি, সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে এখানকার স্থানীয় প্রায় ২০ হাজার মানুষ।
উল্লেখ্য, কক্সবাজারে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ক্যাম্পে ও উখিয়ায় অবস্থিত ফিল্ড হাসপাতালসহ মোট ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বিডিআরসিএস, আইএফআরসি ও অন্যান্য রেড ক্রস ও রেড ক্রিসেন্ট পার্টনারদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে কভিডসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করে আসছে। এছাড়া ১৯৯২ সাল থেকে চলমান মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন (এমআরআরও) এবং ২০১৭ সালে শুরু হওয়া চলমান পুলেশন মুভমেন্ট অপারেশনের অংশ হিসাবে, এবং অন্যান্য দেশের রেডক্রস-রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় ক্যাম্পে বসবাসকারী এবং স্থানীয় জনগোষ্ঠীর উভয়কে ই-স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি; আশ্রয়ন, জীবিকা ও মৌলিক চাহিদা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের পাশাপাশি নারী ও সর্বাধিক ঝুঁকিগ্রস্ত সম্প্রদায়ের সুরক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ২০১৭ সালে অপারেশন শুরু থেকে এ যাবৎ, বিডিআরসিএস প্রায় ১২ লাখ মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছে।
ভয়েস/জেইউ।