শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চকরিয়ায় দাদীর সাথে বেড়াতে গিয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু 

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মার্সা বাসের ধাক্কায় মাইমুনা জান্নাত তাবাচ্ছুম (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। দাদীর সাথে বেড়াতে এসে ফেরার পথে এ দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার সকাল  ১১টার দিকে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া যাত্রী ছাউনি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু একই উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদমনি পশ্চিম পাড়া এলাকার ছমির উদ্দিনের কন্যা।
শিশু তাবাচ্ছুমের পিতা ছমির উদ্দিন বলেন, গত দুদিন আগে খুটাখালীর উত্তর মেধাকচ্ছপিয়ায় তার মামাতো ভাইয়ের বিয়ের এনগেজমেন্ট অনুষ্ঠানে আসে দাদী-নাতি। আজ ফেরার পথে মার্সা বাসের ধাক্কায় কন্যা তাবাচ্ছুমের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটিসহ এক মহিলা চকরিয়ামূখী গাড়ির জন্য মহাসড়কের পশ্চিম কিনারায় অপেক্ষা করছিল। মহাসড়কের অপর প্রান্ত থেকে আরেকজন মহিলা তাকে ডাক দিলে পার হওয়ার সময়, কক্সবাজার থেকে দ্রুত গতিত আসা মার্সা পরিবহনের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে সে গুরুতর আহত হয় এবং বাসটি পার্শ্ববর্তী গাছের সাথে মুখোমুখি অবস্থান করে। উপস্থিত লোকজন আহত শিশুকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথিমধ্যে আহত এ শিশুটি মারা যায়।
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক সুমন তালুকদার জানান, সকালে মেধাকচ্ছপিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এসময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION