শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তুমব্রু নোম্যান্স ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ: নিহত ১, আহত ৬

বিশেষ প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ওপার থেকে আসা মর্টারশেল বিস্ফারণে মোহাম্মদ ইকবাল (১৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আরও ৬ জন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে।আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টারদিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি তুমব্রু নোম্যান্সল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, আজ শুক্রবার রাত সাড়ে ৮ টারদিকে মিয়ানমারের ওপার থেকে একটি মর্টারশেল নিক্ষেপ করা হয়। এসময় মর্টারসেলটি বিস্ফোরিত হলে মোহাম্মদ ইকবাল (১৫) নামের একজন রোহিঙ্গা নিহত হয়। এসময় আহত হয় ৬জন রোহিঙ্গা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দিল মোহাম্মদ আরও বলেন, মিয়ানমারের ওপার থেকে সে এদেশের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে মর্টারশেল নিক্ষেপ করেছে।

আহতরা হলেন সেলিম উল্লাহর মেয়ে সাদিয়া জান্নাত (১০), তার স্ত্রী সাবেকুর নাহার(৩০), ছৈয়দ করিমের ছেলে নবী হোসেন (২২), ভুলু (৪৪) ও রহিম উল্লাহর ছেলে আনাছ (১২)। তারা সবাই তুমব্রু শূণ্যরেখায় অবস্থিত ক্যাম্পের বাসিন্দা।

রোহিঙ্গারা তাদের উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়।

এব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ স্থানীয় দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION