শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৬ দোকানে দুর্ধর্ষ চুরি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে একই বাজারের ৬টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা ওই বাজারের ৬টি দোকান থেকে নগদ টাকা, টমটম ব্যাটারিসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহষ্পতিবার দিনগত মধ্যরাতে উপজেলার সদর ইউপির সাবেকগুলদী স্টেশনে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার সদর সাবেকগুলদী স্টেশন বাজারে ফার্মেসী, মুদির দোকান, টমটম গ্যারেজ, ফেক্সিলোডসহ বিভিন্ন ধরনের প্রায় ৫০টির অধিক দোকান রয়েছে। ওই বাজারে রাতে পাহারা দেওয়ার জন্য বাজার কমিটির পক্ষ থেকে বশিরসহ আরো দুইজন নৈশপ্রহরী প্রতিদিন রাতে বাজারের দোকানগুলো পাহারা দিয়ে থাকেন।
প্রতিদিনের ন্যায় বৃহষ্পতিবার রাতে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শুক্রবার ভোরে কিছু ব্যবসায়ী দোকানে এসে দেখেন নৈশপ্রহরী বশিরসহ অপর দুইজনের হাত ও মুখ রশি দিয়ে বাধা। ওই সময় ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকানে গিয়ে তালা কাটা দেখেন। নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ায় তারা নিঃশ্ব  হয়ে পড়েন।
ভুক্তভোগী জসিম বলেন, ঋণ করে ব্যবসা শুরু করি। চোরের দল নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ায় আমাকে নিঃশ্ব করে দিয়েছে।
ভুক্তভোগী মোজাম্মেল বলেন, একটি দোকান ভাড়া নিয়ে মাসিক ভাড়ায় টমটম রাখেন মালিক ও চালকেরা। গ্যারেজ থেকে ২০টির অধিক ব্যাটারী চুরি করে নিয়ে গেছে।
সাবেকগুলদী স্টেশনের এক ব্যবসায়ী নেতা বলেন, পেকুয়া সদরে আশঙ্খাজনকহারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আমাদের স্টেশনের বেশ কয়েকটি দোকানের নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে। প্রশাসনের প্রতি অনুরোধ চোরের তালিকা করে দ্রুত অভিযান পরিচালনা করা হউক।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছি। চোর সিন্ডিকেট এর ব্যাপারে তালিকা করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION