মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

পেকুয়ায় ছাত্রীকে ইভটিজিং, শিক্ষকের কারাদণ্ড

মোঃ ফারুক, পেকুয়া :

পেকুয়ায় ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাদরাসা শিক্ষককে এক বছর কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এ সাজা দেয়া হয়।

এর আগে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ইভটিজিং নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে অভিযুক্ত শিক্ষক আমির হোসেনকে (২৮) টইটং জামিয়াতুল আল আফকার ইসলামীয়া নুরারী মাদরাসা থেকে আটক করে পেকুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানায়,আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। গত পনের মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানী মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। সে মাদরাসার একাধিক শিক্ষার্থীকে অশালীন আচরন করে মুঠোফোনে ভিডিও ধারন করে। পরে ব্ল্যাক মেইলিং করে তাদের সাথে খারাপ আচরণ করতো। ভিডিও ভাইরাল হওয়ার পর তা সবার নজরে আসে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ফরহাদ আলী জানায়, আমির হোসেন নুরারী মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার এক শিক্ষার্থীকে সে প্রায় সময় উত্যক্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাচাই বাচাই করে ইউএনও মহোদয় তাকে ১বছরের কারাদন্ড প্রদান করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION