শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় রোহিঙ্গা নিহত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারিরা কুপিয়ে মোহাম্মদ জাফর আলম (৩৫) নামের এক রোহিঙ্গাকে হত্যা করেছে বলে জানিয়েছেন ক্যাম্পে দায়িত্বরত আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।আজ বুধবার ভোর রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) মো: ফারুক আহমেদ জানান, আজ বুধবার ভোর রাত ৪টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকে পাহারারত ভলান্টিয়ারদের লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। দুষ্কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং ভলান্টিয়ার মো জাফর (৩৫) কে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের পুত্র।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান, নিহত জাফর একজন ভলান্টিয়ার। রাতের বেলায় ক্যাম্পে সে নিয়মিত পালাক্রমে পাহারা দিত। ভোরের দিকে পাহারা শেষ করে নিজ ঘরে চলে যাওয়ার সময় ১৭ নম্বর ক্যাম্পের দিক থেকে আসা ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত গুলি চালিয়ে জাফরকে ধরে উপুর্যুপরি কুপিয়ে খুন করে। এ ঘটনার পরপরই এপিবিএন পুলিশ অভিযান শুরু করে। বর্তমানে ক্যাম্প-১৮ পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ টহল অব্যাহত আছে। ক্যাম্পে প্রবেশে জোরদার চেকপোস্ট, সার্বক্ষণিক টহল ও ব্লক-রেইড এর মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। ভিকটিমের নিকট আত্মীয় কর্তৃক উখিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION