সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চ্যাম্পিয়নদের নিয়ে ছাদখেলা বাসে বিজয় মিছিল

ভয়েস নিউজ ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করার পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হয়েছে। এরপর নারী দল তাদের জন্য প্রস্তুতকৃত ছাদখোলা বাসে শিরোপা নিয়ে বিজয় মিছিল শুরু করেছেন।

বিজয় মিছিল নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর ছেড়েছে। কাকলি হয়ে বাসটি মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল ঢুকবে। এরপর ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভবনে।

এর আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন।

সাবিনা বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এভাবে নারী দলকে সমর্থন দেওয়ার জন্য এবং তাদের বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটবলার সানজিদা খাতুনও। এরপর নারী ফুটবল দল ও স্টাফরা ট্রফি নিয়ে বিজয় মিছিল দিয়ে ছাদখোলা বাসে ওঠেন।

গত সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিবির সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION