শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় টমটম উল্টে শিশু নিহত

ট্রাকের ধাক্কায় নিহত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় মায়ের সাথে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত টমটম গাড়ি উল্টে মুনতাকির(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মাও আহত হয়।

বৃহষ্পতিবার (২২ সেপ্টম্বর) সকল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতয়আলী মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মগনামা ইউপির বাইন্যঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে

নিহতের স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় তার মা টুম্পা। চিকিৎসা শেষে টমটম গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বানৌজা শেখ হাসিনা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে টমটম গড়িটি উল্টে গুরুতর আহত হয় মা ছেলে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ছেলে মুনতাকিরকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
ফরহাদ আলী টমটম উল্টে শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION