সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাবেক সংসদ সদস্য বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।এ সময় আদালতে আবদুর রহমান বদি উপস্থিত ছিলেন।
আগামী ৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরের ডাবলমুরিং থানায় মামলাটি করে দুদক।

এ মামলায় ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দেয় দুদক। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিচারের এই আদেশের বিরুদ্ধে বদি হাইকোর্টে যান। চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

ভয়েস/আআ/সূত্র: বাংলা নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION