সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে দু’দিনের মেয়র সম্মেলন শুরু; অংশ নিচ্ছেন সারাদেশের ২০ মেয়র

প্রেস বিজ্ঞপ্তি:
তামাকমুক্ত স্বাস্থ্যসম্মত নগরী গড়ার কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে দু’দিনের মেয়র সম্মেলন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কলাতলীর একটি তারকামানের হোটেলে আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের কারিগরি সহযোগিতা, কক্সবাজার পৌরসভা, ধামরাই পৌরসভা ও এইড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ মেয়র সামিট এর চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক কেএম তারিকুল ইসলাম।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসাইন আলী খন্দকার, যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.মাহফুজুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন।এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে দ্য ইউনিয়নের পরিচালক গান কোয়ান ও সংসদ সদস্য শামীম আহমেদ পাটুয়ারী বক্তব্য রাখেন।

দুইদিন ব্যাপী গুরুত্বপূর্ণ এ সম্মেলনে সারাদেশের ১৯ জন মেয়র উপস্থিত রয়েছেন। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা” নামে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা অসংক্রামক রোগ ও তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে কর্মসূচি পালন ও যথাযথ ভূমিকা পালন করছেন।তামাক নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ নিরাময়ের লক্ষ্যে কক্সবাজারে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। সিটি কর্পোরেশন ও পৌরসভা নগরকেন্দ্রিক সভ্যতার অন্যতম চালিকা শক্তি। সে ক্ষেত্রে একটি নগরের সার্বিক উন্নয়নে মেয়রদের ভূমিকায় অগ্রগণ্য। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্দেশিকাটি এবং তামাক নিয়ন্ত্রণ আইন যেটি ২০০৫ সালে প্রণীত হয়েছে এবং পরবর্তিতে ২০১৩ সালে সংশোধিত হয়েছে এবং যেটি আবারো সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়। সেটির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী “আগামী ২০৪০ সাল নাগাদ বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করা হবে” সেই প্রতিপাদ্য বাস্তবায়নে একযোগে কাজ করার লক্ষ্যেই এই সামিটের আয়োজন।

প্রসঙ্গত: “এশিয়ান প্যাসিফিক সিটিজ এলায়েন্স ফর হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট-এপিকেট” দক্ষিণ এশিয়ার বিভিন্ন শহরে মেয়রদের নিয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন করে থাকে। এরকম একটি সম্মেলন ২০১৮ সালে সিঙ্গাপুরেও অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের কিছু মেয়র এবং সংসদ সদস্যের সমন্বয়ে “মেয়র এলায়েন্স ফর হেলদী সিটি” গঠিত হয়। যার মাধ্যমে বাংলাদেশের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মেয়ররা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান ও সম্মিলিতভাবে কাজ করবার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।২৪ সেপ্টেম্বর দু’দিনের এই মেয়র সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION