সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার পোরসভার গোরকঘাটা সিকদার পাড়ার দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কহিনুর আকতার ফুটফুটে ৪ সন্তানের জন্ম দিয়েছেন।
পারিবারিক সুত্র জানান, জন্ম হওয়া সন্তানদের মধ্যে ৩ ছেলে এবং ১ মেয়ে। মা এবং নবজাতক ৪ সন্তান সহ সকলেই সুস্থ আছেন।
আজ দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে এই ৪ সন্তান জন্মদেন। এলাকার এ শিশু জন্মের খবরে দুবাইয়ে এবং তার পরিবারে খুশির বন্যা বয়ে যাচ্ছে।দুবাই প্রবাসী ফারুক মোহাম্মদ ছাবেরের ছোট ভাই।
ভয়েস/ জেইউ।