শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ স্বর্ণের বার উদ্ধার

ভয়েস ডেস্ক:

টেকনাফ উপজেলার বারোইতলী এলাকা থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাদের একটি দল অভিযান পরিচালনা করে ২.১৫৯ কেজি ওজনের এ বারগুলো উদ্ধার করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তর্কি (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার আনুমানিক রাত ২টার দিকে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদের নেতৃত্বে টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে নেমে একজন ব্যক্তিকে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাকে থামার জন্য সংকেত দেওয়া হলে সে বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION