শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনে সংসদীয় কমিটি

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির নব নির্মিত আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির প্রতিনিধি দল।

আজ( ১ অক্টোবর) শনিবার দুপুরে সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে সংসদীয় কমিটি বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং বিকেএসপির কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হোন।

পরে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন সংসদীয় কমিটির সদস্যবৃন্দ। সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান সরকার ক্রীড়াকে আরো বেশি আন্তর্জাতিককরন করতে চায় যাতে ক্রিকেট কিংবা ফুটবল যে কোন ইভেন্টে বাংলাদেশীরা সুনাম বয়ে নিয়ে আসতে পারে। তিনি জানান স্পোর্টসের প্রতিটি ইভেন্টে মেধাবী খেলোয়াড় সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছে রামুর এই বিকেএসপিকে আরো আধুনিকায়ন এবং ক্রীড়ার প্রতিটি ইভেন্টে খেলোয়াড় সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কক্সবাজারের বিকেএসপি আঞ্চলিক কেন্দ্রে ক্রিকেট ও ব্যাডমিন্টনে শিক্ষার্থীরা কোর্স করছে।

সংসদীয় কমিটির সদস্য ও বিসিবি পরিচালক নাইমুর রহমান দূর্জয় এমপি জানান কক্সবাজারের এই কেন্দ্রে বেশি বেশি ক্রিকেটার তৈরীর জন্য বিসিবি প্রয়োজনীয় সহযোগিতা করবে। কারণ বিকেএসপি থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে মেধাবী ক্রিকেটার স্হান পেয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION