রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্প সন্ত্রাসীদের গুলিতে তাসফিয়া আক্তার (১১) নামের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ১৮ বছর বয়সী আরও এক নারী।
সোমবার মধ্যরাতে উখিয়ার ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত তাসফিয়া আক্তার ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে। এছাড়া আহত নারী দিল কায়েছ (১৮) একই ক্যাম্পের মোহাম্মদ হোসেনের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ/৫২ ব্লকের ইয়াছিনের শেটের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ দিল কাইয়েছ এখনো চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION