সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি: আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকার ডুবির ঘটনায় আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, রাতে সাগরের জোয়ারের পানিতে ভেসে কুলে ভিড়লে মৃতদেহটি উদ্ধার করা হয়। এনিয়ে সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃতদেহ উদ্ধার করা হল।

সত্যতা নিশ্চিত করে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের এসআই সাইদুল রহমান কক্সবাজার ভয়েসকে জানান, ‘রাতে খবর পেয়ে ইনানী পুলিশের সদস্যরা উখিয়ার মনখালী সমদ্র সৈকতের এক শিশুর ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহটি মঙ্গলবার রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহত শিশু হওয়ায় টেকনাফ শামলাপুর পুলিশকে হস্তান্তর করা হয়েছে। ওই শিশুর বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর।’

এর আগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় সমুদ্র সৈকতে নৌকা ডুবির ঘটনায় তিন নারীর লাশ ভেসে আসে। তারা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)। উক্ত নৌকা ডুবির ঘটনায় হলবনিয়া সমুদ্র সৈকতে কয়েক দফায় ৪৫ জন জীবিত ভেসে আসে। এর মধ্যে ৩৩জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন বাংলাদেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION