রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সভা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অংশীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।

সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কে এম তারিকুল আলম, ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো সরওয়ারআলম, কক্সবাজার-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমদ, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, রেস্তোঁরা মালিক সমিতির
সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, সিআইপিআরবি ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকসহ, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় হোটেল মোটেল জোনে এসটিপি প্লান্ট নির্মাণ ও সড়ক আলোকিত করণ,জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফুটওভার ব্রীজ নির্মাণ, সমুদ্র সৈকত হকারমুক্ত করণসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION