শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এক শিশু ও পাঁচ নারীসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি বলেন, ‘ওই এলাকায় ভেসে আাসা দুই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী ছিলেন তারা। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার ভোরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দালালসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যমতে, ট্রলারে ৭০ জনের মত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ছিলেন। তাদের তথ্যমতে, এখনও ২২ জন নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। বুধবার রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘তারা দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য যাত্রা করেছিল। নদীপথে দুর্ঘটনার শিকার হয়। কোন কোন দালালের মাধ্যমে তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION