শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে আবারো কিশোর অপহরণ: পালাতে গিয়ে একজন গুলিবিদ্ধ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে টেকনাফে এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এঘটনায় পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছে মোহাম্মদ শরীফ (৩০) নামের এক পান চাষি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টারদিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় ওই এলাকার মোহাম্মদ উল্লাহ ছেলে আবদুর রহমান আবছার (১৬) কে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, আজ সকালে ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান অপহৃত কিশোর আবদুর রহমান আবছার ও গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ। এসময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী পানের বরজ হামলা করে কিশোর আবদুর রহমান আবছারকে ধরে ফেলে। এসময় মোহাম্মদ শরীফ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি তাৎক্ষনিক টেকনাফ থানা পুলিশকে অবহিত করে।

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় ৫জন স্থানীয় বাংলাদেশী অপহরণের সময় ৩জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসলেও ২জনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে অপহৃত ২জন মুক্তিপণে ছাড়া পান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION