শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইনানীতে সুইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার ইনানী সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রামেট রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

আজ শুক্রবার বিকালে কক্সবাজারে উখিয়ার ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী কক্সবাজার ভয়েসকে জানান, চট্টগ্রামেট রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি স্বপরিবারে কক্সবাজারে ইনানীতে বেড়াতে আসেন। পরে তারকামানের হোটেল ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তাকে দ্রুত কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎকরা মৃত ঘোষনা করেছে বলে জেনেছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মো: রিপন কক্সবাজার ভয়েসকে জানান, আজ শুক্রবার সন্ধায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহটি হাসপাতালে মর্গে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION