সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অতিরিক্ত ভাড়া আদায়: হোটেল অভিসারকে ৩০ হাজার টাকা জরিমানা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া নেয়ার অভিযোগে ‘অভিসার হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো: মাসুম বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

টানা কয়েকদিনের সরকারী ছুটির সুযোগে লাখো পর্যটকের ভীড় দেখে হোটেল অভিসার সহ সাগরপাড়ের বেশ কিছু হোটেল-মোটেলের বিরুদ্ধে অতিরিক্ত কক্ষ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে কক্সবাজার ভয়েস সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগমের সুযোগকে কাজে লাগিয়ে হোটেল অভিসার সহ অধিকাংশ হোটেল মোটেলে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত রুম ভাড়া আদায় করেন।

এসবের প্রেক্ষিতে কক্সবাজারের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুম বিল্লাহর নেতৃত্বে শুক্রবার রাতে সাগর পাড়ের হোটেল অভিসারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হোটেলটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ কক্সবাজার ভয়েসকে জানান, প্রতিষ্ঠানের সেবার মূল্যের তালিকা  সংরক্ষণ না করায় এবং সংশ্লিষ্ট স্থানে বা সহজে কোনো স্থানে এই তালিকা প্রদর্শন না করায় হোটেল অভিসারের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে হোটেলের কক্ষ ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION