শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে সেপটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে সেপটি ট্যাংকি পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় মো: হাবিবুর রহমান (৩৫) নামের আরও এক শ্রমিক অসুস্থ হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের জেল গেইট এলাকার আব্দুল মোনাফের ছেলে নুরুল হুদা ওরফে জাম্বু (৩৮) ও শহরের সমিতিপাড়া ১নং ওয়ার্ডের মৃত, মো: সোলেমানের ছেলে মো: হাসেম (৪৫)।

রোবাবর ( ৯ অক্টোবর) দুপপর সাড়ে ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংক পরিস্কার করতে গেলে এ ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানান, শহরের কটেজ জোন এলাকায় গত দুইমাস ধরে কক্স ওশান কটেজটি ভেঙে নতুনভাবে নির্মান করা হচ্ছে। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কটেজটি দেখাশুনা করছে জাকরিয়া ও আশরাফ নামে দুই ব্যক্তি। তাদের মাধ্যমে পুরাতন কটেজ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছে আবু মিস্ত্রী নামে এক ঠিকাদার। কাজের অংশ হিসাবে রোববার দুপুর সাড়ে ১১টার দিকে কটেজের সেপটি ট্যাংকের সাটারিং খুলে একজন শ্রমিক ভিতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে অপর দুইজন শ্রমিকও সেখানে নামেন। এক পর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটি ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর শ্রমিক হামিদ চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন শ্রমিক শহরের ঘোনারপাড়া এলাকার মো: হাবিবুর রহমান। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION