সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোনাইছড়ির মহি উদ্দিন ৪৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের বাজারঘাটায় অভিযান চালিয়ে মহি উদ্দিন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

শনিবার (৮ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার পৌরসভার বাজারঘাটা নাপিতাপুকুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইফুল আলম।

গ্রেফতার মহিউদ্দিন (৪৫) কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিন সোনাইছড়ি এলাকার মৃত আক্তার কামালের ছেলে। বর্তমানে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকায় জমি কিনে ভোটার তালিকায় নাম লেখালেও স্থায়ীভাবে বসবাস করে আসছেন কক্সবাজার পৌরসভার বাজারঘাটা নাপিতাপুকুর এলাকায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির ওসি সাইফুল আলম জানান, শহরের বাজারঘাটায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে বলে খবর পাই। মহিউদ্দিনের বাড়িতে হস্তান্তরের জন্য মাদক রাখা আছে এমন খবর পেয়ে ডিবির বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে মহিউদ্দিনের বাড়ি থেকে চুয়াল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার মহিউদ্দিন নিয়মিত নামাজ আদায় করলেও ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ডিবির ওসি সাইফুল আলম নিজে বাদী হয়ে মহিউদ্দিনসহ পলাতক কয়েকজনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION