শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সীমান্তে উত্তেজনাকর পরিস্হিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থা রয়েছে- মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক:
মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্হিতিতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থায়ে রয়েছে,  সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
আজ সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে রেজুপাড়া বিজিবি ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি একথা জানান।
গত দুই মাস ধরে সীমান্তের ওপারে মিয়ানমারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে সেদেশের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে গোলাগুলি সংঘর্ষ সংঘাত চলে আসছে। সীমান্তের ওপারের সংঘর্ষ গোলাগুলির রেস সীমান্তের এপারে নাইক্ষ্যংছড়ি বাসিন্দারা নানা আতংকের মধ্যে বসবাস করছে। ইতিপূর্বে মিয়ানমারের নিক্ষেপ করা মর্টার শেল গোলাবর্ষণ এপারে জনবসতি এলাকায় এসে পড়েছে। মর্টার শেলে এক রোহিঙ্গা নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা ও বাংলাদেশী। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন।
বিজিবি মহাপরিচালক নাইকংছড়ির ঘুমধুম, তুমব্রু কোনারপাড়া, বাইশফাড়ী রেজুপাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এবং বিজিবি সৈনিকদের সাথে কথা বলেন।
তিনি মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি গোলাগুলির বিষয়টি তাদের অভ্যান্তরিন বিষয়। এরপরও বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে। পাশাপাশি মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে তাদেরকে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে তারা তাতে সম্মতি দিয়েছে তবে এখনো তারিখ ঠিক হয়নি।
ব্রিফিং এ তিনি বলেন সীমান্তে মাইন বিস্ফোরণ বিষয় মিয়ানমার কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশীদেরকেও সতর্কতার সাথে চলাচল করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ব্রিফিংয়ে তিনি জানান মিয়ানমারের সাথে বাংলাদেশের নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজ শীঘ্রই শুরু করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION