সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শাহীন আফ্রিদির জন্য সুখবর

শাহীন শাহ আফ্রিদি

খেলাধুলা ডেস্ক:

পুনর্বাসন শেষ করেছেন শাহীন শাহ আফ্রিদি। হাঁটুর ইনজুরিতে গত জুলাই মাস থেকে মাঠের বাইরে থাকা পাকিস্তানি পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলবেন। ১৫ অক্টোবর ব্রিসবেনে পাকিস্তান স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার পিসিবি এক বিবৃতিতে বলেছে, আগামী ১৭ অক্টোবর ইংল্যান্ড ও ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে পাওয়া যাবে আফ্রিদিকে। মেলবোর্নে ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই দুটি প্রস্তুতি ম্যাচে তার পারফরম্যান্স দেখে।

আফ্রিদি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে আবারও যোগ দিবো এবং আমার অবদান রাখতে পারবো, এটা ভেবে আমি রোমাঞ্চিত। প্রিয় খেলা ও দল থেকে এতদিন দূরে থাকার সময়টা ছিল খুব কঠিন।’

গত জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে ফিল্ডিং করার সময় হাঁটুর লিগামেন্ট চোটে পড়েন শাহীন। আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরে থাকাকালে পুনর্বাসন করছিলেন। আশা ছিল সেরে উঠবেন।

কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায় হাঁটুর ব্যথা বাড়তে থাকলে। চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান। তারপরও দলের সঙ্গে এশিয়া কাপ চলাকালে পুনর্বাসন করতে সংযুক্ত আরব আমিরাতে যান। পরবর্তী স্ক্যানে ধরা পড়ে পোস্টারিওর ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি এবং তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হয় যুক্তরাজ্যে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION