শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শহরে ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে মো: ওসমান (৪০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের মোহাজাহের পাড়া সংলগ্ন টাংকি পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ ওসমান শহরের মোহাজেরপাড়ার মৃত নূর আহাম্মদ পুত্র। সে কক্সবাজার জেলা সদর হাসপাতাল সড়কে ফল বিক্রি করতেন।

প্রতিবেশীরা জানান, মোঃ ওসমান তার নির্মাণাধীন বাড়িতে একা থাকতেন। প্রায় সময় বন্ধুরা মিলে তার বাড়িতে আড্ডা দিতো। বুধবার রাতেও কয়েকজন বন্ধুর সঙ্গে গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা ও ও লুডু খেলেছে। সকালে তার এক ভাগনি ঘরের লাইট বন্ধ করার জন্য বাড়িতে ঢুকলে একটি কক্ষে মোঃ ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারিরা গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে । কক্সবাজার সিআইডির ফরেনসিক দলের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION