রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এসময় আরও একজনকে উদ্ধার করেছে লাইফগার্ডও বিচ কর্মীরা।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাহসিন (১৬) কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এসময় মো: ফয়সাল নামের আরও একজনকে উদ্ধার করা হয়। সে একই মাদ্রাসার শিক্ষার্থী একই এলাকার আবুল হোসেনের ছেলে। কুমিল্লা থেকে চার বন্ধু মিলে সকাল কক্সবাজারে বেড়াতে আসে তারা।

সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত বিচকর্মী বেলাল হোসেন জানান, আজ শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION