শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাহসিন হোসাইনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টারদিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাহসিন হোসাইন কুমিল্লা সদর দক্ষিণের ঠাকুরপাড়ার মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. উসমান ও বিচকর্মী বেলাল হোসেন।
মো. উসমান বলেন, ‘শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামে তাহসিন। এ সময় এক পর্যটক পানিতে ভেসে যাচ্ছে দেখে তাহসিন তাকে বাঁচাতে যায়। পরবর্তীতে সে নিজেই নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৩টার দিকে লাবণী পয়েন্টে মৃতদেহটি ভেসে আসে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এরআগে শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে এখনো নিখোঁজ হয়ে যায়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে জেয়ারের পানিতে মৃতদেহটি ভেসে আসলে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION