সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আওয়ামী লীগের বিদ্রোহী শাহীনুল হক মার্শাল

শাহীনুল হক মার্শাল

জিকির উল্লাহ জিকু:

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি শাহীনুল হক মার্শাল (আনারস)। তিনি ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। অপর ২ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ) পেয়েছেন ১ ভোট এবং মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া (প্রজাপতি) পেয়েছেন ৯ ভোট।

সোমবার সকাল ৯ টা থেকে ৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে চেয়ারম্যান পদের ৫ টি ভোট বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ, উখিয়া ও রামু উপজেলা) আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), ২ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার, ঈদগাঁও ও মহেশখালী উপজেলা) হুমায়রা বেগম (হরিণ), ৩ নম্বর ওয়ার্ডে (চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা) তানিয়া আফরিন (দোয়াত কলম) বেসরকাররি ফলাফলে এগিয়ে রয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ উপজেলা) জাফর আহমদ (তালা), ২ নম্বর ওয়ার্ডে (উখিয় উপজেলা) হুমায়ন কবির চৌধুরী (তালা), ৩ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার সদর উপজেলা) মাহমুদুল করিম (হাতি), ৪ নম্বর ওয়ার্ডে (রামু উপজেলা) ফরিদুল আলম (হাতি), ৬ নম্বর ওয়ার্ডে (চকরিয়া উপজেলা) মোঃ আবু তৈয়ুব (টিউবওয়েল), ৭ নম্বর ওয়ার্ডে (পেকুয়া উপজেলা) মোহাম্মদ শওকত হোসেন (তালা), ৮ নম্বর ওয়ার্ডে (মহেশখারী উপজেলা) শহীদুল ইসলাম মুন্না (হাতি), ৯ নম্বর ওয়ার্ডে (কুতুবদিয়া উপজেলা) নুরুল ইসলাম (টিউবওয়েল) বেসরকাররি
ফলাফলে এগিয়ে রয়েছেন।

এর আগে ১০ নম্বর ওয়ার্ডে (ঈদগাঁও উপজেলা) বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION