সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

সমুদ্রসৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ:  ব্যাখ্যা দিতে হাইকোর্টে কক্সবাজারের ডিসি

ডিসি মামুনুর রশীদ

ভয়েস নিউজ ডেস্ক:

আদালতের নির্দেশনা অনুযায়ী সমুদ্রসৈকতের নির্ধারিত সীমানা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ পালন না করার অভিযোগ বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ।

বুধবার (১৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গত ২৫ আগস্ট উচ্চ আদালত অবমাননার অভিযোগের শুনানি নিয়ে কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। একই সঙ্গে ডিসি মামুনুর রশীদকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ১৯ অক্টোবর তারিখ ধার্য করে দেন।

হাইকোর্টের আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে লিগ্যাল (আইনি) নোটিশ দেওয়া হয়েছিলো। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান। নোটিশে কক্সবাজারের ডিসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়।

নোটিশে বলা হয়েছিল, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য অক্ষুণ্ন রাখতে সেখান থেকে সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করার আবেদন জানিয়ে জনস্বার্থে এইচআরপিবি আদালতে রিট মামলা দায়ের করলে আদালত রায় দেন। রায়ে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশনা দেন। জনস্বার্থ বিবেচনা করে হাইকোর্ট ২০১১ সালের ৭ জুন বিবাদীদের কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি।

নোটিশে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে এইচআরপিবির প্রতিনিধি সমুদ্রসৈকত এলাকায় পর্যবেক্ষণে গেলে সৈকত এলাকায় অনেক অবৈধ দখল ও স্থাপনা দেখতে পান। যদিও এর আগে রায় হওয়ার পরে আদালতের নির্দেশে সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বর্তমানে ওই দখল ও স্থাপনা ভাড়া দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, যা আদালত অবমাননার সামিল।

এরই পরিপ্রেক্ষিতে সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা না মানার অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডিসিসহ পাঁচজনের বিষয়ে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

যে ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয় তারা হলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপ-পরিচালক, টাউন প্লানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION