রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বন্য হাতির পায়ের নিচে পিষ্ট বিজিবি সদস্য

বিশেষ প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্যের নাম আব্দুল মান্নান (৫৩)। গতকাল মঙ্গলবার রাতে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

মান্নান নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় তহিদুল ইসলাম নামে বিজিবি’র আরেক সদস্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জনায়, চোরাকারবারীরা মিয়ানমার থেকে গরু বাংলাদেশে পাচার করছে, এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় বন্য হাতির দল বিজিবির টহল দলের সামনে পড়ে যান। টহল দলের বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্টু সাহা জানান, রাতে বিজিবির সদস্যের লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION