শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে পল্লান পাড়া খোলা স্থানে হ্যান্ড গ্রেনেড

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফে একটি হ্যান্ড গ্রেনেডস্থল ঘিরে রেখেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গ্রেনেডস্থলটি ঘিরে রেখে স্থানীয় লোকজনকে মাইকিং করে সর্তক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়।

পুলিশ জানায়, পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় ১টি (আরজেস-৩৬) মরিচা ধরা গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সবার নিরাপত্তার স্বার্থে গ্রেনেডস্থল ঘিরে রাখা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, হ্যান্ড গ্রেনেডটির বিষয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।সূত্র:সমকাল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION