রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্প সৈয়দ হোসন হত্যায় ৪ রোহিঙ্গা গ্রেফতার 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হাতে নিহত সৈয়দ হোসেন হত্যা ঘটনায় ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প-১৩ এর মকবুল আহাম্মদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প-১৫ এর মৃত ইলিয়াস এর ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্কর এর ছেলে নুর আলম (৩২), ক্যাম্প-১৩ এর মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ গণি (২৫)। গ্রেফতার ৪ জনই এজহার নামীয় আসামি।
আজ শুক্রবার ভোর রাতে  ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিকেলে দেয়া এক প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি জানান, গেলো ১৮ অক্টোবর উখিয়া তানজিমারখোলা ক্যাম্প ১৯ এ দুষ্কৃতকারীদের হাতে সৈয়দ হোসেন নামের এক রোহিঙ্গা নিহতের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার (মামলা নং- ৫৮/২০২২ ইং)। ওই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এজাহার নামীয় চার জনকে গ্রেফতার করা হয়। এর আগে ১৬ অক্টোবর একই জায়গায় দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছিল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION