EDITOR
- ২২ অক্টোবর, ২০২২ /

বাংলাদেশ পুলিশ,ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছে মুজিবুল আলম (২৮) নামের এক রোহিঙ্গা আসামী। সে উখিয়ার বালুখালী ক্যাম্প ২ ওয়েস্ট-ডি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে।
আজ (২২ অক্টোবর) শনিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামী উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামী বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামী পালিয়ে যায়। সে রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ