রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

“মানবপাচার প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার”

বিশেষ প্রতিবেদক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন বলেছেন, মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। যাতে সব ধরনের মানব পাচারবিরোধী কর্মকাণ্ড নিয়ে কাজ করা হচ্ছে।

আজ (২৩ অক্টোবর) দিনব্যাপী কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজিত “মানবপাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও হালনাগাদকরণ ” শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মানবপাচার প্রতিরোধে সরকার জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে উল্লেখ করে সচিব আখতার হোসেন বলেন, মানবপাচাররোধে সরকার আলাদা ট্রাইব্যুনাল গঠন করেছে। বেশ কয়েক বছর ধরে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পাশাপাশি  দেশ থেকে অনেকে ভাল চাকরির আশায় গ্রীসে পাড়ি দিতে গিয়ে লিবিয়া হয়ে ভূ-মধ্যসাগরে নৌকা ডুবে মারা যাচ্ছে। এটি খুবই দু:খজনক।

তিনি আরও বলেন, মানবপাচাররোধে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। মানবপাচার শুধু আইন করে প্রতিরোধ সম্ভব নয়, দরকার মানবপাচারের সঠিক রুট চিহ্নিত করা। একই সাথে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব একএম মুখলেছুর রহমান, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, এফএসটিআইপি’র অ্যাকটিভিটি’র প্রতিনিধি মিস লিসবেথ জোনাভেল্ড, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী, জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, বান্দারবনের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস,কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, খাগড়াছড়ি পুলিশ সুপার নাঈমুল হক, বান্দরবানের পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

ইউএসএআইডি-র অর্থায়নে এবং এফএসটিআইপি-অ্যাকটিভিটি, উইনরক ইন্টারন্যাশনাল ও ইনসিডিন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইএনজিও-এনজিও প্রতিনিধি ও মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION