শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সোনাদিয়ায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

মহেশখালীতে বজ্রপাতে মো. শাকিব (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টার মহেশখালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় এ ঘটনা ঘটে।

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. শাকিব ৯নং ওয়ার্ড সোনাদিয়া দ্বীপের মো. কবিবের পুত্র এবং কক্সবাজার সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মহেশখালী থানার পরিদর্শক (ওসি) প্রণব চৌধুরী জানিয়েছেন, রবিবার দুপুরে বাবার সঙ্গে সোনাদিয়া দ্বীপের পশ্চিমের সাগরে শখ করে মাছ ধরতে যায়। হঠাৎ দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে মো. শাকিব গুরুতর আহত হন। অদূরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION