রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
কক্সবাজার বিমান বন্দর,ফাইল ছবি ভয়েস নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় এলাকা অতিক্রম করায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।
এর আগে সোমবার ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।
এসব গন্তব্যের নির্ধারিত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভয়েস/জেইউ।