সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

উখিয়া শরনার্থী ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলীতে আরো এক রোহিঙ্গা খুন 

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আজ বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী  ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এই ঘটনা ঘটে।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ সকালে জানান বুধবার ভোরে ১৫/১৬ জনের দুষ্কৃতকারীদল ১০ নাম্বার ক্যাম্পের এফ ১৬ ব্লকে জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘরের বাহিরে নিয়ে এসে বুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জসিম উক্ত ব্লকের আব্দুল গফুরের পুত্র।
কারা এবং কেন জসিমকে খুন করেছে তার বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে গতকাল রাতে উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এই ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি মোহাম্মদ সালাম আহত হয়েছেন। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি সহ চার জন রোহিঙ্গা খুনের ঘটনা ঘটেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION