রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সাগরদ্বীপ কুতুবদিয়ার বড় সমস্যা বেড়িবাঁধ। পূর্ণিমার জোয়ারের ধাক্কায় বিলীন হচ্ছে নবনির্মিত বেড়িবাঁধ। উপজেলার আলী আকবরডেইলে ছবি: প্রথম আলো। ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরে থাকা বসতবাড়ি,ফসল, মৎস্য, গবাদি পশুর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আলী আকবর ডেইল ও কৈয়ারবিল ইউনিয়নে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে।
উত্তর কৈয়ারািবল ,মধ্যম কৈয়ারাবল, মলমচর , ঘিলাছড়ি,পরান সিকদার পাড়া, দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া, লেমশীখালীর পেয়ারা কাটা, আলী আকবর ডেইল কাজির পাড়া, কাহার পাড়া, সাইট পাড়া,আনিছের ডেইল, কুমিড়া ঘোনা,বড়ঘোপ ইউনিয়নে উত্তর বড়ঘোপ, সাইড পাড়া প্রভৃতি জায়গায় ভাঙা বেড়িবাঁধ ও কাচা বাধ টপকিয়ে সোমবার রাতে সাগরের ফুসে ওঠা পানি প্রবেশ করতে থাকে। তলীয়ে যায় নীচু এলাকা। প্রচন্ড বাতাসে উপড়ে পড়ে অনেক গাছ, কাঁচা ঘর সহ শিক্ষা প্রতিষ্ঠান।
একই চিত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা পরিবারের,আনবেতর জীবণ যাপন করছে তাঁরা, এখনও পৌছেনি সরকারি কোন সহায়তা। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এসব মানুষ ঘর বাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহি অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, সোমবার ঘর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আশ্রয় নেয়া মানুষদের মাঝে দু‘বেলা খাবার দেয়া হয়েছিল। কয়েকটি জায়গায় ভাঙা বাঁধ টপকিয়ে পানি ওঠায় ও বাঁধের বাইরে থাকা অন্তত আড়াই হাজার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা তৈরি হচ্ছে। যা জেলা প্রশাসককে ইতিমধ্যে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
ভয়েস/আআ