শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ১৭ নম্বর ক্যাম্পের ব্লক-সি, সাব ব্লক-এইচ/ ৭৬ এলাকার ইরানী পাহাড়ে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মোহাম্মদ কাশেমের ছেলে ইয়াছিন (৩০)।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চৌধুরী হারুনর রশীদ বলেন, ভোরে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা আয়াত উল্লাহ ও ইয়াছিনকে বাড়ি থেকে বের করে এনে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। গুরুতর আহত আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হারুনর রশীদ আরও বলেন, কারা এবং কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গতকাল বু‘ধবারও পৃথক ঘটনায় দুজনকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন জসিম নামে এক রোহিঙ্গা যুবক। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION