রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
প্রথমবারের মত কক্সবাজারে পালিত হলো জাতীয় সংবিধান দিবস।
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সরকার কর্তৃক ঘোষিত প্রথমবারের মত দিবসটির তাৎপর্য নিয়ে শুক্রবার সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো: সারওয়ার আলম, সিনিয়র সহকারি কমিশনার তাজউদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ