শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্যবসায়ী পিতার মুক্তি চেয়ে স্কুল ছাত্রের সংবাদ সম্মেলন

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের শহরের ব্যবসায়ী পিতার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম রাফি।
শনিবার বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শরিফুল ইসলাম রাফি জানান, তার পিতা শহীদুল ইসলাম কক্সবাজার শহরের আইবিপি রোডের একটি ব্যবসায়ী। যেখানে তার পিতা ছাড়াও আরও
৪ জন ব্যবাসায়ী দোকান করে ব্যবসা পরিচালনা করেন। বর্তমানে চাঁদাবাজীর অভিযোগে গোপনে দায়ের করা একটি মামলায় কারাগারে আসেন তার পিতা। একই মামলায় কারাগারে রয়েছেন তার চাচাত ভাই ও একই স্থানের ব্যবসায়ী মোস্তফা মহসীন।

তিনি বলেন, এস্থানে তার শহীদুল ইসলাম, চাচাত ভাই মোস্তফা মহসীন, ছাড়াও আবছার, কামাল ও সাধুন বড়–য়া নামের ব্যবসায়ীর দোকান রয়েছে। এ দোকান সমুহ কক্সবাজারের ডা. নুরুল আজিম নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘ ৫০ বছর আগে
ভাড়া নেয়া। চাচার মৃত্যুর পর একটি দোকান তার পিতা শহীদুল ইসলাম, অপর চাচার মৃত্যু পর চাচাত ভাই মোস্তফা মহসীন ধারাবাহিকভাবে দোকান করে ব্যবসা করে আসছেন। একই সঙ্গে ডা. নুরুল আজিম এর মৃত্যুর পর তাঁর সন্তান মাহবুল আজিম খুলু দোকানের ভাড়া নিয়ে আসছেন। এরপর কিছু দিন মাহবুল আজিম খুলুর ভাই আনোয়ারুল আজিমও দোকানের ভাড়া আদায় করেছেন। কিন্তু মধ্যখানে ভাড়া গ্রহণে অনীহা প্রকাশ করায় সকল ব্যবসায়ীরা আদালতে ভাড়া প্রদান করছেন। এ দোকানের জমি নিয়ে বর্তমানে মাহবুল আজিম খুলু আদালতে মামলা করেছেন। পিতৃ সম্পদ
পাওয়া জন্য এই মামলাটি দায়ের করেন (যার অপর মামলা নং ২০৪৬/২০২১)। একই সঙ্গে দখল-বেদখল রোধে আদালতে এ দোকানের জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। এমন
পরিস্থিতিতে জৈনক মোর্শেদ ফরাজী নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে দোকান উচ্ছেদ করার অপতৎপরতা চালাচ্ছে। এর জন্য কয়েকবার চেষ্টাও চালানো হয়। এতে প্রতিবন্ধকতা তৈরী করায় আদালতে একটি মামলা করে। মামলায় নোটিশ গোপন করে
পুলিশকে ম্যানেজ করে প্রতিবেদন দাখিলও করে। অজান্তে দায়ের করা মামলায় পুলিশ তার বাবা ও চাচাত ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠিয়েছে। তাদের জমিনের জন্য আইনগত প্রচেষ্টা চলছে। এর মধ্যে আদালতে ১৪৪ ধারা অমান্য করে দোকান উচ্ছেদ করার জোর তৎপরতা চালাচ্ছে মোর্শেদ ফরাজী। একই সঙ্গে আরো মামলা করে হয়রানী সহ নানাভাবে হুমকি দেয়া হচ্ছে।

এতে ব্যবসায়ীরা আতংকিত রয়েছে উল্লেখ করে ন্যায় বিচার চেয়েছেন এই শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে জমির মালিকদের কেউ কোন কথা বলতে রাজী হননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION