শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শহরে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিলের সমর্থকের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা নামে (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে। বিকেলে পরিবারের সবাই ঘুমালে মুসা পতাকা টাঙাতে গিয়ে ৩ তলা ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে । পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION