শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইউসুফ

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার থেকে পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমণ করবেন রাজবাড়ীর ইকবাল মন্ডল ওরফে ইউসুফ। আজ (১০ নভেম্বর) বেলা ১১টারদিকে কক্সবাজার শহীদ মিনার থেকে পায়ে হেটে ৬৪ জেলার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

ইকবাল মন্ডল ওরফে ইউসুফ একজন শিক্ষার্থী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে।

হেটে যাত্রা শুরুতে ইউসুফ ইকবাল জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরুর পর আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌছবেন। প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। তবে সহযোগিতায় এখনো কোনো পৃষ্ঠপোষক পাননি তিনি।

এরআগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে প্রায় ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।

তিনি আরও জানান, দেশে মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে পায়ে হেটে ৬৪ জেলা ভ্রমনের উদ্যোগ নেন। কক্সবাজার হয়ে প্রথমে বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমন করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION