সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

খাতুন গঞ্জের ব্যবসায়ীসহ পরিবারের ৭ জনকে ২০ কোটি টাকা খেলাপির দায়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপী,ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের খাতুন গঞ্জে ২০ কোটি টাকা খেলাপি হওয়ায় এক ব্যবসায়ী ও তার পরিবারের সাত জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত বুধবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এই আদেশ দেন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পেয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের হাজী মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আমিন, হাজী মো. হানিফ ও তার স্ত্রী মোছাম্মৎ মেহেরুন্নেছা, হাজী মোহাম্মদ হারুন ও তার হাসিনা বানু, মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ ফয়সাল। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাবিব ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম শাখা থেকে ২০১৩ সালের ৭ আগস্ট ১৮ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪৫১ টাকা ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছিল। অথচ গত ৯ বছরেও বিবাদীরা এ টাকা পরিশোধ করেননি। এমনকি মামলাটি চলমান থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদ মওকুফ পূর্বক ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও বিবাদীরা সে সুযোগও নেননি।

বিবাদীদের সিআইবি রিপোর্ট খারাপ থাকায় তাদের বিদেশ গমনের প্রয়োজনীয়তা অত্যন্ত সীমিত। এই কারণে বিবাদী সাত জনের দেশত্যাগে আাদলত নিষেধাজ্ঞা দেন। বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION