শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দুই দিনব্যাপী জেন্ডার রেসপন্সিভ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:

দুইদিন ব্যাপী জেন্ডার রেসপন্সিভ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন’র উদ্যোগে ও জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলে একাডেমীর সহযোগীতায় এই কর্মশালা হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে হোটেল সী গালে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু—দ্দৌজা ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, ইউএন উইমেনের হেড অব সাব অফিস সিলিয়া রাজেন্দ্রার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি সংবেদনশীল পেশা। কেবল জেন্ডার—সংবেদনশীল নয়, প্রতিটি প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রেই সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনা করা উচিত।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএন উইমেনের কমিউনিকেশন অফিসার মাহমুদুল করিম।

পরে কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিকদের সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

গত ৯ নভেম্বর জেন্ডার রেসপন্সিভ সাংবাদিকতা বিষয়ক এই কর্মশালা শুরু হয়। দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডয়েচে ভেলের কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক প্রশিক্ষক মাইনুল ইসলাম খান ও ডয়েচে ভেলের কক্সবাজারের কো—প্রজেক্ট ম্যানেজার প্রশিক্ষক মাফিয়া মুক্তা। এতে গণমাধ্যমে নারী—পুরুষের ভারসাম্য রক্ষা, সংবাদে নারীকে সংবেদনশীলভাবে উপস্থাপন, নারীর প্রতি সহিংসতা বিষয়ক প্রতিবেদনে সংবেদনশীল শব্দ ব্যবহার ও নির্ভরযোগ্য তথ্যের উৎস সম্পর্কে সাংবাদিকদের সাম্যক ধারণা দেওয়া হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION